আমাদের ভিশন (Our Vision)
"আমাদের ভিশন
হলো এমন একটি দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি মানুষ নিজের সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে।"
এই দীর্ঘমেয়াদী স্বপ্ন
বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে একটি স্থায়ী ও প্রগতিশীল পরিবর্তন
নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ:
·
আর্থিক
সুশাসন ও সমতা: সুদের অভিশাপমুক্ত ও পূর্ণাঙ্গ শরীআহ-সম্মত আর্থিক ব্যবস্থার মাধ্যমে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো
সুদমুক্ত সহজ কিস্তিতে দৈনন্দিন চাহিদা পূরণের সুযোগ পাবে এবং আইনি নিরাপত্তায় আমানত ও হালাল বিনিয়োগ
বৃদ্ধির সুযোগ লাভ করবে।
·
শিশুর
অধিকার ও পূর্ণাঙ্গ বিকাশ: পিতা-মাতা হারিয়ে বা চরম দারিদ্র্যের
শিকার হয়ে কোনো শিশু পথশিশু বা অবহেলিত হিসেবে
বেড়ে উঠবে না; আমাদের শিক্ষা ও এতিম সুরক্ষা
প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুর মৌলিক শিক্ষা, ধর্মীয়-নৈতিক বিকাশ ও আবাসন নিশ্চিত
হবে।
·
স্বাবলম্বী
তরুণ সমাজ ও কর্মসংস্থান: যুবসমাজ কেবল প্রথাগত সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায়
দক্ষ হয়ে উঠবে; যা অন্যের ওপর
নির্ভরশীলতা কমিয়ে তাদের সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী নাগরিক
হিসেবে গড়ে তুলবে।
·
পরিবেশগত
স্থায়িত্ব ও সবুজ ভবিষ্যৎ: বিস্তৃত বনায়ন কর্মসূচি ও সচেতনতামূলক উদ্যোগের
মাধ্যমে একটি সুস্থ, প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ ও সবুজ বাংলাদেশ
নিশ্চিত করা, যেখানে পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিক সচেষ্ট থাকবে।
·
স্বনির্ভর
মানুষ ও টেকসই পরিবার: সাময়িক সহায়তার ওপর নির্ভরশীলতার পরিবর্তে শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমের
মাধ্যমে পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
·
সহজলভ্য
স্বাস্থ্যসেবা
ও মানবিক সামাজিক সুরক্ষা: সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের
জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সুগম করা এবং সামাজিক দায়বদ্ধতা, সততা ও সুশাসনের মাধ্যমে
একটি মানবিক ও আস্থাশীল প্রতিষ্ঠান
হিসেবে আত্মপ্রকাশ করা।
Comments
Post a Comment