Skip to main content

Our Goal


"সুনির্দিষ্ট কৌশলগত কর্মপরিকল্পনা মানবিক দায়বদ্ধতার মাধ্যমে একটি স্বাবলম্বী, সুশিক্ষিত, দক্ষ এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।"

আমাদের প্রাতিষ্ঠানিক স্বল্প দীর্ঘমেয়াদী মূল লক্ষ্যসমূহ নিচে দেওয়া হলো:

·         আর্থিক অন্তর্ভুক্তিকরণ সেবা সম্প্রসারণ: আগামী বছরের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে বিনা ডাউনপেমেন্টে সহজ কিস্তি সুবিধা আইনি সুরক্ষায় হালাল বিনিয়োগ সেবা পৌঁছে দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান সহজ করা।

·         অবকাঠামো উন্নয়ন স্থায়ী প্রজেক্ট বাস্তবায়ন: নিজস্ব জমি নির্বাচন এবং স্বচ্ছ ফান্ডের মাধ্যমে একটি আধুনিক স্থায়ী এতিমখানা, মাদ্রাসা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা।

·         দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান সৃষ্টি: যুবক নতুন উদ্যোক্তাদের টেকনিক্যাল ট্রেনিং এবং দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখা।

·         বিনামূল্যে শিক্ষা বিস্তার শিশু অধিকার: 'আলোর মঞ্চ' স্কুলের পরিধি বাড়িয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক নৈতিক শিক্ষা নিশ্চিত করে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানো।

·         নারী ক্ষমতায়ন টেকসই স্বাবলম্বিতা: অসচ্ছল পিতৃহীন পরিবারের নারীদের হস্তশিল্প কারিগরি প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করা।

·         মানবিক স্বাস্থ্যসেবা দুর্যোগ মোকাবেলা: সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা ওষুধ পৌঁছে দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা।

·         সবুজ বনায়ন আন্দোলন: প্রতি বছর ১০,০০০-এর বেশি চারা বিতরণ রোপণের মাধ্যমে দেশের সবুজ বেষ্টনী বৃদ্ধি করা এবং জলবায়ু রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।

·         শতভাগ প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখা: স্ট্যাম্প চুক্তি, অ্যাকাউন্ট-পে চেক ডিজিটাল অডিট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন দাতব্য ফান্ডের শতভাগ স্বচ্ছতা সর্বোচ্চ আস্থা ধরে রাখা।


Comments

Popular posts from this blog

  ✨ NSDC বিশ্বাস করে — “দক্ষতা ও একতা-ই উন্নয়নের চাবিকাঠি।” একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর সমাজ গঠনের জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়—প্রয়োজন দক্ষ জনশক্তি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা। NSDC বিশ্বাস করে, যখন মানুষ শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলে এবং সবাই একসাথে সমাজের কল্যাণে কাজ করে, তখনই টেকসই উন্নয়ন সম্ভব হয়। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ নিজের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে, কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভর হবে এবং মানবিক মূল্যবোধ নিয়ে একে অপরের পাশে দাঁড়াবে। দক্ষতা মানুষকে সফলতার পথ দেখায়, আর একতা সেই সফলতাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়। আসুন, আমরা সবাই দক্ষতা অর্জন করি, ঐক্যের বন্ধনে আবদ্ধ হই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সচেতন, সক্ষম ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। NSDC — দক্ষতার মাধ্যমে আত্মবিশ্বাস, ঐক্যের মাধ্যমে উন্নয়ন।
  🌿 মানবতার সেবায় এনএসডিসি 🌿 মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে ন্যাশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (NSDC) সবসময় অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই ধারাবাহিকতায়, একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তার জন্য এনএসডিসি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ব্যক্তিগত উদ্যোগে ৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। আমরা বিশ্বাস করি, মানবতার প্রতিটি স্পর্শ একটি নতুন আশার আলো জ্বালাতে পারে। একটি ছোট সহযোগিতাও কারও জীবনে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবকল্যাণে এনএসডিসি ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করে যাবে। মানুষের জন্য, মানবতার জন্য—এনএসডিসি। ❤️
    💖 মানবতার পাশে NSDC 💖 মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে ন্যাশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (NSDC) । সম্প্রতি চণ্ডিগড় গ্রামের বাসিন্দা শাকিল আহম্মেদ , যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর চিকিৎসা ব্যয়ে সহায়তার লক্ষ্যে NSDC-এর পক্ষ থেকে ৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই মানবিক সহায়তা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, মোঃ মাহবুব হাসান ইলিয়াস মহোদয় নিজ হাতে রোগীর পরিবারের কাছে তুলে দেন। এ সময় তিনি বলেন, “মানবতার সেবা আমাদের দায়িত্ব, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই NSDC-এর অঙ্গীকার।” NSDC বিশ্বাস করে, সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি। 🤲 আসুন, আমরা সবাই শাকিল আহম্মেদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। আল্লাহ তাঁকে পূর্ণ শিফা দান করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।