Skip to main content

Our Mission


সংস্থার মিশন (Our Mission)
"বাণিজ্যিক সততা, স্বচ্ছ আর্থিক সেবা এবং স্থায়ী সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের সমন্বয়ে সমাজের সর্বস্তরের মানুষের জীবনযাত্রার গুণগত মান উন্নয়ন এবং অবহেলিত জনগোষ্ঠীর টেকসই ক্ষমতাইয়ন নিশ্চিত করা।"

আমাদের সুনির্দিষ্ট মিশনসমূহ হলো:

  • স্বচ্ছ হালাল প্রাতিষ্ঠানিক সেবা প্রদান: শূন্য ডাউনপেমেন্টে সুদমুক্ত সহজ কিস্তি সুবিধা এবং শতভাগ আইনি সুরক্ষায় (নন-জুডিশিয়াল স্ট্যাম্প অ্যাকাউন্ট-পে চেক) ইসলামী শরীআহ ভিত্তিক হালাল বিনিয়োগ ব্যবস্থা প্রসারিত করা।
  • বিনামূল্যে প্রাক-প্রাথমিক নৈতিক শিক্ষা: আমাদের পরিচালিত 'আলোর মঞ্চ' বিদ্যালয়ের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা উপকরণ, টিফিন পোশাক সরবরাহের পাশাপাশি সাধারণ বাংলা প্রাক-প্রাথমিক আরবি শিক্ষা প্রদান নিশ্চিত করা।
  • এতিম শিশুদের স্থায়ী পুনর্বাসন কারিগরি শিক্ষা: এতিম শিশুদের জন্য সমন্বিত আবাসন প্রকল্প গড়ে তোলা, মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করা এবং বয়স বৃদ্ধির সাথে সাথে টেইলারিং, ইলেকট্রনিক্স, মেকানিক্স হস্তশিল্পের মতো কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করা।
  • উদ্যোক্তা উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি: যুবক নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরামর্শ কারিগরি প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখা।
  • সামাজিক নিরাপত্তা মানবোন্নয়ন: দুস্থ জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, জরুরি অনুদান প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া।
  • পরিবেশ সংরক্ষণ বনায়ন: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে আমাদের সকল শাখা কার্যালয়ের মাধ্যমে প্রতি বছর দেশব্যাপী হাজার হাজার ফলজ, বনজ ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।
  • স্বচ্ছতা জবাবদিহিতা: প্রতিটি বাণিজ্যিক সামাজিক ফান্ড পরিচালনায় শতভাগ আইনি বাধ্যবাধকতা সুশাসন বজায় রেখে সর্বস্তরে আস্থা ধরে রাখা।

Comments

Popular posts from this blog

  ✨ NSDC বিশ্বাস করে — “দক্ষতা ও একতা-ই উন্নয়নের চাবিকাঠি।” একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর সমাজ গঠনের জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়—প্রয়োজন দক্ষ জনশক্তি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা। NSDC বিশ্বাস করে, যখন মানুষ শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলে এবং সবাই একসাথে সমাজের কল্যাণে কাজ করে, তখনই টেকসই উন্নয়ন সম্ভব হয়। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ নিজের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে, কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভর হবে এবং মানবিক মূল্যবোধ নিয়ে একে অপরের পাশে দাঁড়াবে। দক্ষতা মানুষকে সফলতার পথ দেখায়, আর একতা সেই সফলতাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়। আসুন, আমরা সবাই দক্ষতা অর্জন করি, ঐক্যের বন্ধনে আবদ্ধ হই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সচেতন, সক্ষম ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। NSDC — দক্ষতার মাধ্যমে আত্মবিশ্বাস, ঐক্যের মাধ্যমে উন্নয়ন।
  🌿 মানবতার সেবায় এনএসডিসি 🌿 মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে ন্যাশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (NSDC) সবসময় অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই ধারাবাহিকতায়, একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তার জন্য এনএসডিসি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ব্যক্তিগত উদ্যোগে ৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। আমরা বিশ্বাস করি, মানবতার প্রতিটি স্পর্শ একটি নতুন আশার আলো জ্বালাতে পারে। একটি ছোট সহযোগিতাও কারও জীবনে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবকল্যাণে এনএসডিসি ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করে যাবে। মানুষের জন্য, মানবতার জন্য—এনএসডিসি। ❤️
    💖 মানবতার পাশে NSDC 💖 মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে ন্যাশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (NSDC) । সম্প্রতি চণ্ডিগড় গ্রামের বাসিন্দা শাকিল আহম্মেদ , যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর চিকিৎসা ব্যয়ে সহায়তার লক্ষ্যে NSDC-এর পক্ষ থেকে ৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই মানবিক সহায়তা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, মোঃ মাহবুব হাসান ইলিয়াস মহোদয় নিজ হাতে রোগীর পরিবারের কাছে তুলে দেন। এ সময় তিনি বলেন, “মানবতার সেবা আমাদের দায়িত্ব, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই NSDC-এর অঙ্গীকার।” NSDC বিশ্বাস করে, সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি। 🤲 আসুন, আমরা সবাই শাকিল আহম্মেদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। আল্লাহ তাঁকে পূর্ণ শিফা দান করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।