
💖 মানবতার পাশে NSDC 💖
মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে ন্যাশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (NSDC)।
সম্প্রতি চণ্ডিগড় গ্রামের বাসিন্দা শাকিল আহম্মেদ, যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর চিকিৎসা ব্যয়ে সহায়তার লক্ষ্যে NSDC-এর পক্ষ থেকে ৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এই মানবিক সহায়তা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, মোঃ মাহবুব হাসান ইলিয়াস মহোদয় নিজ হাতে রোগীর পরিবারের কাছে তুলে দেন।
এ সময় তিনি বলেন,
“মানবতার সেবা আমাদের দায়িত্ব, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই NSDC-এর অঙ্গীকার।”
NSDC বিশ্বাস করে, সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।
🤲 আসুন, আমরা সবাই শাকিল আহম্মেদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। আল্লাহ তাঁকে পূর্ণ শিফা দান করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।
Comments
Post a Comment